সরাইলে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৭:১৬
সরাইলে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফর আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার শাহবাজপুর গ্রামের জামতলির একটি অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।


মৃত শফর আলী একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। তিনি উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত রবি মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, শফর আলী অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া শেষে সকেট থেকে ব্যাটারির সংযোগ (প্লাগ) খুলতে যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। আহত অবস্হায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com