চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনালে আগুন
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:০৬
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার টার্মিনালে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে আগুন লেগেছে।


সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।


জানা যায়, দুপুরে এনসিটির ৪ নম্বর বার্থে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com