মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২০:১৬
মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামকে অবমাননাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।


শনিবার (২০ জুন) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সদর মডেল থানা সড়কে এ আয়োজন করা হয়। এরআগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে থানা সড়ক প্রদক্ষিণ করে।


জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, চন্দ্রগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর কর্মকার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বানু নাগ, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রহল্লাদ সাহা রবি ও সদস্য অজয় রায় প্রমুখ।


বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকার ও দেশকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করছে। তারাই দেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদেরকে পুড়িয়ে মেরে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। যাতে এই সরকার ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়। আমরা সেটা হতে দিতে পারি না। এসময় তারা তাদের ভগবান শ্রীরামকে অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



বিবার্তা/সুমন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com