ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ ছাত্রলীগকর্মী গ্রেফতার
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০১:৪২
ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল,  ৫ ছাত্রলীগকর্মী গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় অভিযান ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৭ জুন) রাত ও বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শহরের বিরিঞ্চি, আলোকদিয়া ও ভালুকিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজীম। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ধৃতদের পরিবারের দাবি মামলা ছাড়াই তরুনদের ধরে নিয়ে গেছে পুলিশ।


জানা গেছে, ১৭ জুন বুধবার সকালে ফেনী শহরের স্টেশন রোডে সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করেন অর্ধশতাধিক তরুণ।


দুপুরে মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে পড়ে।


ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, 'শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমের ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে একদল তরুণ মিছিলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।


স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে সমাপ্ত হয়। রাতে এবং পরদিন সকালে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ গ্রহণকারি সন্দেহে ৫ জনকে আটক করে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন- শহরের সহদেবপুর গ্রামের হারুন উর রশিদের ছেলে জামিউল ইসলাম (২০), আলোকদিয়া গ্রামের ইলিয়াস চৌধুরীর ছেলে ইশতিয়াক মাহমুদ (১৯), আবু জাফরের ছেলে তাসফিরুল ইসলাম(১৯), ভালুকিয়া গ্রামের ইদ্রিস ভুঞার ছেলে ইফতেখার আহমেদ (১৯) ও বিরিঞ্চি গ্রামের মিলন চৌধুরীর ছেলে সাইমুন চৌধুরী। তবে তাদের পরিবারের দাবি, তারা কেউই ছাত্রলীগের কোন পদ-পদবীতে নেই। কারা মিছিল করেছে তারা জানেন না।


বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি বলেন, মিছিলের ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com