ব্রাহ্মণবাড়িয়ার বরিশল ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় আইনগত জটিলতা কাটল
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৮:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার বরিশল ইউনিয়নের কার্যক্রম পরিচালনায় আইনগত জটিলতা কাটল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন সংক্রান্ত মামলার রিটের নিষ্পত্তি হাইকোর্টে সম্পন্ন হয়েছে। এর ফলে ইউনিয়নের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকছে না।


রিট নিষ্পত্তির মাধ্যমে বরিশল ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার পথ সুগম হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, এর ফলে ইউনিয়নটি নতুন উদ্যম ও গতিতে আখাউড়ার সঙ্গে সংযুক্ত হয়ে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে।


স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা ছিল, হাইকোর্টের এ সিদ্ধান্তের মাধ্যমে তার বাস্তবায়নের পথ আরও সুস্পষ্ট হয়েছে। তারা আশা করছেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড এখন আরও গতিশীল হবে।


এ গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, আইনগত জটিলতার অবসান ঘটায় বরিশল ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।


স্থানীয় সচেতন মহলের মতে, হাইকোর্টে রিট নিষ্পত্তির এ ঘটনা এ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা এটিকে এলাকার মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন হিসেবে আখ্যায়িত করেছেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com