নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১১:২৩
নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেফতার
বাহ্মণবাড়িয় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক নির্মল চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার নির্মল চৌধুরী নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা। তিনি সিংহগ্রাম বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।


থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষ কদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। গ্রেপ্তার প্রভাষক নির্মল চৌধুরী ওই মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্মল চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com