
পরপর লক্ষ্মীপুরে দৃশ্যমান কয়েকটি প্রকল্প ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১-জুন) জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্বে দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাছিবুর রহমান অভি।
এতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এম এ মজিদ, জামাল হোসেন, আকবর হোসেন মুন্না, মুসা আব্দুল্লাহ রাসেল, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলসহ ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য: লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর নার্সিং কলেজ ও লক্ষ্মীপুর মেডিকেল কলেজ ঘোষণা করেন বর্তমান সরকার।
সম্প্রতি লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদকে। এ আনন্দে জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]