ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২:৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।


মঙ্গলবার (৮ জুন) ভোর ৪টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভারতীয় জিরা- ৬,০০০ কেজি এবং কাভার্ড ভ্যান-১টি আটক করতে সক্ষম হয়।


আটককৃত ভারতীয় জিরা এবং কাভার্ড ভ্যান এর আনুমানিক সিজার মূল্য- ১,৩০,০০,০০০ টাকা। আটককৃত ভারতীয় জিরা এবং কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানি মালামাল আটক করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com