নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০১:১৯
নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় কুঞ্জ মোহন সূত্রধর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


সোমবার (৮ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।


নিহত কুঞ্জ মোহন (৬০) সূত্রধর উপজেলার নাসিরপুর এলাকার রমনী মোহনের ছেলে।


পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে নাসিরনগর সদর থেকে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী দাঁতমণ্ডলের দিকে যাচ্ছিলেন। কলেজ মোড় এলাকায় হেঁটে চলতে থাকা বৃদ্ধকে ওই মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি আহত হলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com