
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ইউনিয়নের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে উলটে পড়ে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]