সারাদেশ
মোটরসাইকেলের রক্ষিত ৬৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২৩:১৭
মোটরসাইকেলের রক্ষিত ৬৩ বোতল ইসকফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৬৩ বোতল ইসকফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।


রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সময় গোপন
সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার শরিয়তনগর চরচারতলার ফেরিঘাট এলাকা থেকে ২ জন ব্যক্তি একটি নীল-কালো রংয়ের মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তাদের দেখানো মতে মোটরসাইকেলের সিটের নীচে বিশেষ কৌশলে রক্ষিত ৬৩ বোতল ইসকফ সিরাপ এবং মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার
করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. সোহান মিয়া (২৬), পিতা- মৃত মোবারক হোসেন এবং মো. শাহাদৎ হোসেন ওরফে জুবায়ের (২৪), পিতা- ফুল মিয়া, উভয় কালাছড়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com