সারাদেশ
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে যুবদলের আনন্দ মিছিল
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২০:৪৮
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে যুবদলের আনন্দ মিছিল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।


শনিবার (৬ জুন) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে জেলা যুবদলের ব্যানারে এ আয়োজন করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনের নেতৃত্বে এতে লক্ষ্মীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব বেলাল কাজী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা সোহেল আদনান, আব্দুল আজিজ মিশু, সদর (পশ্চিম) যুবদলের আহবায়ক আব্দুল মালেকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের নেতৃত্বে দেশব্যাপী যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তাদের নেতৃত্বকে মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তারা।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com