
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমু দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী।
স্থানীয়র জানায়, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিমু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার শামীম আফজাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]