কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৫১
কুমিল্লায় বাসের চাকায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।


শনিবার (৬ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মিয়াবাজার হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহণের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকার আল-আমিন পেট্রোল পাম্পের নিকট পৌঁছায়। এ সময় পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে সেখান থেকে লাশ দুটি এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


বিবার্তা/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com