
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বিয়াল্লিশ্বর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন— অটোরিকশাচালক মো. মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) ও তার ছেলে আশরাফুল (৫)।
আহত হলেন— জোসনার স্বামী মো. কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)।
তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মো. কাউসারের বাড়ি কসবা উপজেলার বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানায়, সকালে কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল বিশ্বরোডে যাচ্ছিলেন কাউসার। বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মাছভর্তি পিকআপ ভ্যান তাদের অটোরিকশাটিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় অটোরিকশায় থাকা সকলকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যান।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]