
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমকে (৩৮) বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর পৌরসভার দড়ি বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ সেলিম দড়ি বাঞ্ছারামপুর এলাকার বাসিন্দা। তিনি হাজী আব্দুল খালেক বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, বাঞ্ছারামপুর থানার মামলা নং-৬, তারিখ ২২ আগস্ট ২০২৪-এর পেনাল কোডের ১৪৩/৩২৬/৩০৭/৪৩৬/১১৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারার মামলায় অভিযুক্ত হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]