
কক্সবাজারে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে হৃদয় (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আহতরা হলেন: আশরাফ প্রকাশ আসিফ (২৮) কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনার বাসিন্দা ও আশরাফুল ইসলাম (২০) পাহাড়তলী ইসলামপুর মসজিদসংলগ্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এলাকায় দু’পক্ষের মধ্যে পূর্বের বিরোধকে কেন্দ্র করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে হৃদয়সহ তিনজন দুজন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]