লক্ষ্মীপুরে সৌন্দর্যবর্ধনে রাস্তার মাঝে বৃক্ষরোপণ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ২২:২৩
লক্ষ্মীপুরে সৌন্দর্যবর্ধনে রাস্তার মাঝে বৃক্ষরোপণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর জেলা শহরকে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় লক্ষ্য নিয়ে রাস্তার মাঝখানে বিভিন্ন রকমের ফুলের চারাগাছ রোপণ করা হয়।


মঙ্গলবার (২৬-মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন তার নিজ উদ্যোগে এ গাছের চারাগুলো রোপণ করেন।


এ-সময় উপস্থিত ছিলেন, পৌর ১২নং বিএনপির সভাপতি মো. শাহাজাহান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, ৭নং ওয়ার্ড বিএনপির বেলাল হোসেন বেলাল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সদর উপজেলা পূর্ব-যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, যুবদল নেতা হিমু-হানিফ, নোবেল ও মিশুসহ প্রমুখ।


বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বিএনপি নেতা রেজাউল করিম লিটন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির একটি কর্মসূচি চলছে গ্রীণ সিটি,ক্লিন সিটি সেই ধারাবাহিক (আজ) লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় বিভিন্ন ফুলের চারাগাছ রোপণ করা হয়েছে।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com