আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালক নিহত
প্রকাশ : ২৪ মে ২০২৬, ২২:১১
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশা চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।


রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাসুম ওই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।


স্থানীয় সূত্র জানায়, কাজ শেষে কেনাকাটা করে বাড়ি ফেরার পথে মাসুম মিয়া রেললাইনের কাছে আসেন। এ সময় একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com