
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২০ লাখ ভারতীয় রূপীসহ এক নারীকে আটক করা হয়েছে।
আটককৃত নারী হলেন ফিমা আক্তার (৩০)। কুমিল্লা সদর দক্ষিনের পিপুলিয়া গ্রামের মো. খোকন মিয়ার স্ত্রী।
৬০ বিজিবির আওতাধীন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ বামইল দিঘীরপাড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি মোবাইলসহ উক্ত ভারতীয় রূপী জব্দ করেন।
আটককৃত ভারতীয় রূপীর আনুমানিক বাংলাদেশি মূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা।
৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, নিরাপত্তা রক্ষা, পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত রূপী জব্দ করা হয়।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]