ব্রাহ্মণবাড়িয়ার ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩:৫২
ব্রাহ্মণবাড়িয়ার ৩ কোটি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর সীমান্ত এলাকায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।


বৃহস্পতিবার (২১ মে) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বুধবার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় অবৈধ নেশাজাতীয় ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।


বিজিবি আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মাদক জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com