সারাদেশ
লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:০৩
লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় যাত্রীবেশে উঠে চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একটি সিএনজি নিয়ে গেছে ছিনতাইকারীরা।


বুধবার (২০ মে) দিনগত রাত ৮টার দিকে উপজেলার গজালিয়া -বানিয়ারছড়া সড়কের বদর টিলা এলাকায় এই ঘটনা ঘটে।


সিএনজি চালক নুর আলম(৩০) লামা পৌরসভা এলাকার টিটি এন্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।


​ সূত্র জানায়, গজালিয়া সিএনজি স্টেশন থেকে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে নুর আলমের সিএনজি গাড়িতে ওঠে। গাড়িটি সড়কের বদর টিলা এলাকার নির্জন স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা চালক নুর আলমের ওপর হামলে পড়ে ।


​একপর্যায়ে চালক নুর আলমকে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।


​সড়কে চলাচলকারী মোটর সাইকেল চালকরা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, নুর আলমের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের পাশাপাশি ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।


বিবার্তা/আরমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com