
খাগড়াছড়িতে 'বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ' এর ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২০ মে ) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা করে। র্যালিতে নেতৃত্ব দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা।
পরে আলোচনা সভার উদ্বোধন করেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। সভায় পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি সুমন্ত চাকমা।
অনুষ্ঠানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এর সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সহ-সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি ফিরছেনা। ভূমি বেদখল, নির্যাতন, নিপীড়নসহ পাহাড়ের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের পথেও বাধা হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ে নিরপেক্ষ ভূমি কমিশন না থাকায় ভূমি সমস্যার সমাধান হচ্ছে বলে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রামের নানান সমস্যার কথা তুলে ধরেন এসময়। বক্তারা এসময় পিসিপি গঠনের ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরেন।
বিবার্তা/আল-মামুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]