
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) বিকেলে সরাইলের কালিকচ্ছের গলানিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বিকেল ৪টার দিকে পশ্চিমপাড়ার একটি নির্মাণাধীন বাড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমেছিলেন ওই চারজন শ্রমিক। বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন - মো. হৃদয় (২৬), ইমান হোসেন (২৬), মেহেদি (১৭) ও আরমান (১৮। তাদের বাড়ি একই ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়ায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছেন, ওই সেপটিকে ট্যাংকে প্রথমে কাজ করতে নেমে অসুস্থ হন একজন শ্রমিক। তাকে উদ্ধারে নেমে একে একে অন্য তিনজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, সেফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]