
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিপুল পরিমাণমাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২৫)।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে জেলার আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী নামক স্থানে ফাঁদ পেতে বসে থাকে। পরে ভারতের দিক থেকে এক লোক ঘাসের ঝুড়ি নিয়ে বাংলাদেশের দিকে আসার সময় তাকে সন্দেহ হলে বিজিবি ধাওয়া করে। এ সময় উক্ত চোরাকারবারী বিজিবিকে দেখতে পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল এ ঘাসের ঝুড়ি তল্লাশী করে ইয়াবা-১৭,১৭০ পিস এবং গাঁজা- ৬ কেজি জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মনিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]