
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৮ মে) দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে পৌরশহরের পুনিয়াউট কৃষি বিপণন কার্যালয়ের সামনে কুমিল্লা টু সিলেট মহাসড়কের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হচ্ছে সংবাদে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজশে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রোডে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে সমবেত হয়েছে।
পরবর্তীতে তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু ও ১টি রড উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন- মানিক মিয়া (৪০), পিতা- ফুল মিয়া, মো. বাবু মিয়া (২৯), পিতা- মৃত পিয়ার মিয়া, নয়ন মিয়া (২৫), পিতা- মৃত -ইকবাল মিয়া, সর্ব সাং- উত্তর মৌড়াইল, শাহিন মিয়া (৩০), পিতা- আব্দুল মন্নাফ, দক্ষিণ মৌড়াইল এবং নেয়ামত মিয়া (২৫), পিতা- মৃত রমজান মিয়া, পুনিয়াউট, সকলের থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]