সারাদেশ
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
প্রকাশ : ১৬ মে ২০২৬, ২৩:৪৭
জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে আবদুস সামাদ প্রকাশ সামাদ ডাক্তার নামে এক জামায়াত নেতার বাড়িতে সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।


শনিবার (১৬ মে) স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে বিকালে উপজেলা প্রশাসন ৯৯ বস্তা চাল জব্দ করে। অভিযুক্ত আবদুস সামাদ সুবর্ণচর উপজেলার ১নং চরজববার ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাদের বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে প্রশাসনের লোকজন গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।


এ বিষয়ে আবদুস সামাদ বলেন, আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নুরানি মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।


সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি-না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com