ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৯:২৭
ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংস্কৃতির নগরী ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মে) সকাল থেকে দিনব্যাপী সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধত্বশীল ৬৫ জন অংশগ্রহন করেন।


শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যটন উন্নয়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক মিজ সালেহা বিনতে সিরাজ। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংস্কৃতিক পর্যটনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মো. বোরহান উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজু সরদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার মনিরুল ইসলাম চয়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এমদাদুল হাসান প্রমুখ।


এ সময় বক্তারা বলেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণসহ বহু গুণীজনের জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান, জমিদার বাড়িসহ রয়েছে বহু দর্শনীয় স্থান। অথচ অপরিকল্পনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার পর্যটন ব্যবস্থার কাঙ্খিত উন্নয়ন হয়নি। অথচ এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্কৃতির পর্যটন উন্নয়নে বহু সম্ভাবনা রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে পর্যটকদের আগ্রহ বাড়ানো ও দেশের অর্থনীতি সমৃদ্ধকরণে পরিকল্পিতভাবে পর্যটন ব্যবস্থাকে আগাতে হবে। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, উন্নত আবাসন ব্যবস্থা, দর্শনীয় স্থানের উন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন করতে হবে।


বিবার্তা/নিয়ামুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com