
ফেনীতে জান্নাতুল মাওয়া (২১) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মে) দুপুরে জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুরে তার নিজ কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিদ্যুৎ বিল পরিশোধ করতে এদিন সকালে বাবার সাথে স্বামীর বাড়িতে গিয়েছিলেন জান্নাতুল মাওয়া। পরিবারের ভাষ্যমতে, বাবা ড্রয়িং রুমে অবস্থান করছিলেন, আর পেছনের একটি কক্ষে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। ঝা'র সঙ্গে কথা কাটাকাটির জের ধরে তাকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয় বলে জানান তার বাবা। সে সৌদি আরব প্রবাসী হৃদয় ভূঁইয়ার স্ত্রী।
এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী ফৌজুল আজীম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ১৩ মে জেলার শর্শদিতে নিজঘরে সৌদি প্রবাসি মানিকের স্ত্রী রিনা আক্তারকে হত্যা করে বালুচাপা দেয় নির্মাণ শ্রমিক সাইফুল ইসলাম। পরদিন চট্টগ্রাম থেকে সাইফুলকে আটক করে পিবিআই।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]