ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে প্রতিষ্ঠিত সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:৪৭
ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে প্রতিষ্ঠিত সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ববরেণ্য সংগীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁর নামে প্রতিষ্ঠিত সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন ভূমি রক্ষা কমিটি’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে সংগীতাঙ্গনের সংগীত, আবৃত্তি ও নৃত্য বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় বিভিন্ন স্লোগান দেন এবং ভূমি দখলের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।


প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সংগীতাঙ্গন ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুন নূর, জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আইনজীবী নাসির মিয়া, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিকসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com