ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই প্রবাসী যুবকের
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৯:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই প্রবাসী যুবকের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসী যুবক নিহত হয়েছেন।


শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদিপ্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুইজনই দেশে এসেছেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল যোগে আশুগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।


সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ দুঘর্টনার পর ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com