
চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহসাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য রয়েছেন।
শুক্রবার (১৫ মে) সকালে বর্তমান কমিটির দফতর সম্পাদক রাফসান জনি রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২২ জন পদত্যাগ করেছেন। যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়নি। দলের জন্য নিবেদিতরা বঞ্চিত হয়েছেন। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাবো।
যারা পদত্যাগপত্রে সাক্ষর করেছেন। তারা হলেন:
যুগ্ম আহ্বায়ক:
১. সৈয়দ এহছানুল হক
২. কামরুল কায়েস
যুগ্ম সদস্য সচিব:
১. মো: সোহরাব চৌধুরী
২. হামিদুল ইসলাম
৩. বদিউল আলম
৪. মোহাম্মদ সরোয়ার আলম
৫. ইকবাল মাসুদ
সিনিয়র সাংগঠনিক সম্পাদক:
১. রকিবুল ইসলাম
সহ সাংগঠনিক সম্পাদক:
১. ডা. মাহতাব উদ্দিন আহমদ
২. হুজ্জাতুল ইসলাম সাঈদ
৩. সাদমানুর রহমান চৌধুরী
৪. সুফি মোহাম্মদ মিনহাজ
৫. মোহাম্মদ কারিওল মাওলা
৬. মোহাম্মদ আকরাম হোসেন
৭. মোশাররফ হোসেন রবিন
৮. নুরুল আবছার সাইবান
৯. মোস্তফা রাশেদ আজগর
দফতর সম্পাদক:
১. মোহাম্মদ রাফসান জানি রিয়াজ
সমাজকল্যাণ সম্পাদক:
১. আলহাজ্ব মোঃ নুরুদ্দীন
সহ প্রচার ও প্রকাশনা:
১. মোহাম্মদ বেলাল হোসেন
সদস্য:
১. মোঃ ওমর সাঈদ
২. তাহজীব চৌধুরী
কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন।
পদত্যাগীরা বলেন, অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও তোলা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]