কসবায় বজ্রাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২:১৬
কসবায় বজ্রাঘাতে স্কুল ছাত্রের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রাঘাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত ফাহাদ ওই গ্রামের দক্ষিণপাড়ার মো. ফারুক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ ও বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। একপর্যায়ে বজ্রাঘাত হলে ফাহাদ গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।


পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে ফাহাদ নামে এক স্কুলপড়ুয়া কিশোরের মৃত্যু হয়েছে। এবিষয়ে খোঁজ পেয়েছি এবং তা খোঁজও নিয়েছি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com