ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে বালুচাপা দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২১:১৭
ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে বালুচাপা দিয়েছে দুর্বৃত্তরা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নির্মাণাধীন বাড়ির মেঝেতে বালুচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


নিহতের নাম শিরিন আক্তার (৪৫) ছোচনা গ্রামের সৌদি প্রবাসী মো. মানিক মিয়ার স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের স্বামী মানিক মিয়া বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের ছেলে রাজু।


জানাগেছে, বিগত ১০ বছর এ পরিবারটি মোহাম্মদ আলী বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তারা পাশের জমিতে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু করেন। মঙ্গলবার বিকেলে শিরিন আক্তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বালুর নিচে মরদেহ গুম করে রাখে।


নিহতের ছেলে রাজু জানান, বিকেল থেকে মাকে খুঁজে না পেয়ে তিনি নির্মাণাধীন বাড়িতে যান। সেখানে সাইফুল নামের এক নির্মাণশ্রমিককে কাজ করতে দেখে মায়ের বিষয়ে জানতে চাইলে 'তিনি জানান, ফুফুর বাড়িতে বেড়াতে গেছে'। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘরের মেঝেতে বালুর নিচে মায়ের মরদেহ দেখতে পান তিনি।


ঘটনার পর থেকেই নির্মাণশ্রমিক সাইফুল পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন।


ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com