
ফেনীতে নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম মো. হাসান (দেড় বছর)। সে লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তারের ছেলে।
নিহত শিশুর বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজের পর সন্ধ্যার দিকে একটি নম্বর থেকে কল করে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় শিশুকে হত্যার হুমকি দেয়। এ নিয়ে পরদিন রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। হুমকি দেওয়া মোবাইল নাম্বারটি নওগাঁর বলে জানান তিনি।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]