
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে নানির সাথে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে সীমা খানম (১৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে।
রবিবার (১০মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সীমা খানম পার্শ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানির বাড়িতে থাকত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া এলাকায় রবিবারবিকালে সীমা খানম তার নানির সাথে মধুমতি নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাতে লোহাগড়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সীমার কোনো সন্ধান মেলেনি।
বিষয়টি নিশ্চিত করে কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শেখ শাহ আলম জানান, মধুমতি নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী সীমা খানম নিখোঁজ রয়েছে ।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান সোমবার (১১মে) সকালে বলেন,খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনা অবহিত করা হয়েছে। সকালে খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। দলটি আসলে উদ্ধার অভিযান শুরু হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]