
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বিষ পান করিয়ে হত্যার ঘটনায় ৩ জন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব ।
শনিবার ( ৯ মে ) রাত ২১ টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরব জোরকালিকাপ্রসাদ ইউনিয়নের টেকেরহাটি
এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বিষ পান করিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২, ৪ এবং ৬নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- রুবেল (৩০), রাসেল(২০), উভয় পিতা- গোলাপ খাঁ, গাংভাঙ্গা এবং সাগর (২৩) পিতা- নাছির মিয়া, দেবগ্রাম, সকলেরই , আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]