বিকেল ৫টার পর সীমান্ত এলাকায় প্রবেশে বিজিবির সতর্কতা জারি
প্রকাশ : ০৯ মে ২০২৬, ২৩:২৩
বিকেল ৫টার পর সীমান্ত এলাকায় প্রবেশে বিজিবির সতর্কতা জারি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় জনসাধারণকে সতর্ক করতেমাইকিং করেছে বর্ডার বিজিবি। বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজের ভেতর অনুপ্রবেশ না করার জন্য জানানো হয়।


শনিবার (৯ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত সীমান্ত সংলগ্ন বিভিন্ন গ্রামে সতর্কতামূলক প্রচারণা চালায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।


মাইকিং করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টার পর সীমান্তের ১৫০ গজ এলাকা কিংবা শূন্য লাইনের ভেতরে প্রবেশ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করা কিংবা গবাদিপশুকে ঘাষখাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।


বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থবিজিবি ক্যাম্পে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এছাড়া নির্ধারিত সময়ের পর কোনো বাংলাদেশি নাগরিক যেন সীমান্ত এলাকায় অবস্থান না করেন, সে বিষয়েও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সীমান্ত দিয়ে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিজিবি ক্যাম্পে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো
হয়।


এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তীসহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার খবর প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।


সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালামাল প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানেরয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ ও খোঁজখবরও নেওয়া হচ্ছে বলেজানিয়েছে বিজিবি।


সতর্কতাজারির বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।


এছাড়াও অতিরিক্ত জনবল মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন- পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক হলেও সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুতরয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com