চুয়াডাঙ্গায় ডিজিটাল জন্ম সনদ জালিয়াতি, ২ ইউপি গ্রেফতার
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৫:৩৭
চুয়াডাঙ্গায় ডিজিটাল জন্ম সনদ জালিয়াতি, ২ ইউপি গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দর্শনায় ডিজিটাল জন্ম সনদ জালিয়াতির অভিযোগে বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ( ৯ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন-বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান মাহমুদ (৩৫) ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুল ইসলাম (৩০)।


পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তা রায়হান মাহমুদ ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আরিফুল ইসলাম বেগমপুর ইউনিয়ন পরিষদের জন্মসনদসহ বিভিন্ন অনলাইনে কাজ করেন। গত বৃহস্পতিবার বিধিবহির্ভূতভাবে জন্মনিবন্ধন করা হচ্ছে এমন অভিযোগ চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রকে জানান এক অজ্ঞাত ব্যক্তি।


অভিযোগটি যাচাই-বাছাই করে দেখা যায়, উপযুক্ত প্রমাণক ছাড়াই সিলেট মৌলভীবাজার জেলার মোহাম্মদ শহিদ মিয়া নামে এক ব্যক্তি ও কুমিল্লা জেলার বিল্লাল নামের এক ব্যক্তির জন্ম নিবন্ধন করা হয়েছে। তাদের উভয়ের বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রাম।


সরেজমিনে তদন্ত করে দেখা যায়, তারা কেউই ওই ঠিকানার বাসিন্দা নন ও স্থানীয়রা তাদের চেনেন না। গত ১২ মার্চ ও ৭ মার্চ বিধিবহির্ভূতভাবে তাদের জন্ম নিবন্ধন সম্পন্ন করেন আসামীরা। তাদের বিরুদ্ধে এমন আরও জন্ম নিবন্ধন তৈরি করার অভিযোগ রয়েছে।


বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানান চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।


দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com