
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুরসালিন। তিনি ওই এলাকার হেবজু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একদল ব্যক্তি সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন নিহত হন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বিজিবি ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত সদস্যরা জানান, তারা এখন পর্যন্ত এ ঘটনায় কোনো স্পষ্ট তথ্য বা আনুষ্ঠানিক অভিযোগ পাননি।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]