
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) ভোরে আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার দূর্গূাপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর হতে পলাতক আসামির ফেলে যাওয়া একটি Toyota Hilux গাড়ি তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। এ সময় পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক জন মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন রহমত আলী সুজন, বাবা রুস্তম আলী, বড়াইল, চুনারুঘাট হবিগঞ্জ।
মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]