ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৬:১৩
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইনের আশঙ্কায় বিজিবির টহল জোরদার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের সম্ভাব্য পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (৮ মে) সকাল থেকে আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নজরদারি ও টহল কার্যক্রম শুরু করে বিজিবি।


সীমান্ত এলাকায় সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ, মাদক কিংবা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত নিরাপত্তায় বিজিবির পাশাপাশি এলাকাবাসীরাও সহযোগিতা করছেন। অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে এলাকায় প্রবেশ করতে দেখলে দ্রুত বিজিবিকে জানানো হচ্ছে।


সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ মুঠোফোনে জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে। ভারতীয় নাগরিকদের সম্ভাব্য পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে।


তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছি। পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধেও বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। আমাদের প্রতিটি ক্যাম্পের সদস্যরা নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


তিনি সীমান্ত এলাকার জনগণের সহযোগিতার প্রশংসা করে বলেন, এলাকাবাসীর সহযোগিতার পাচ্ছি সব সময় এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।


সটঃ লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ, অধিনায়ক ২৫ বিজিবি ব্যাটালিয়ন সরাইল।


বিবার্তা/নিয়ামুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com