‎কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৫:৩৭
‎কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‎কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বুধবার (৬ মে) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।


নিহত নয়ন উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজারের পান ও জুতা ব্যবসায়ী। তিনি পার্শ্ববর্তী দক্ষিণ বেতিয়ারা গ্রামের প্রয়াত আব্দুল হাইয়ের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার একটি পক্ষের সঙ্গে জায়গা সংক্রান্ত বিরোধ ছিল আনোয়ার হোসেনের। মঙ্গলবার রাত ১১টায় জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে নয়নের পথরোধ করে দুর্বৃত্তরা।


এসময় তাকে কুপিয়ে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় তারা। পরে নয়নের চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান নয়ন।


‎নিহতের বোন কোহিনুর আক্তার বলেন, নয়নের অবস্থা গুরুতর দেখে ডাক্তারের পরামর্শে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে অক্সিজেনের সংকট থাকায় বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে নয়ন মারা যায়।


নিহতের লাশ ঢাকা থেকে নেয়া হচ্ছে। লাশের ময়নাতদন্ত এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের প্রকৃত কারণ বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com