দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, গুলিবিদ্ধ ২
প্রকাশ : ০৫ মে ২০২৬, ২১:২৩
দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত, গুলিবিদ্ধ ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা সংগঠন ‘এআরও’ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুজন।


মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৭ ও ৮-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম কেফায়েত উল্লাহ হালিম। তিনি ক্যাম্প-৭-এর ব্লক-এফ/২-এর বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এবং রোহিঙ্গা সংগঠন এআরও গ্রুপের নেতা। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ (৩৭) ও নুর মোহাম্মদ। তারা উভয়েই ক্যাম্প ৭-এর ব্লক-এ/৪ ও ব্লক-জি’র বাসিন্দা।
উখিয়াস্থ ১৪ এপিবিএনের এক বার্তায় জানানো হয়, কেফায়েত উল্লাহ হালিম, মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ মোটরসাইকেলে করে ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে নিজ নিজ শেডে ফিরছিলেন। ফেরার পথে ক্যাম্প-৮/ইস্ট-এর এ/৩২ পয়েন্ট এবং ক্যাম্প-৭-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
খবর পাওয়া মাত্রই নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। পরে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক কেফায়েত উল্লাহ হালিমকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জানায়, অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট ক্যাম্প এলাকায় পুলিশি কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com