৯০ লাখ টাকার ভারতীয় ঔষধ ও অন্যান্য মালামালসহ পিকআপ জব্দ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:৫২
৯০ লাখ টাকার ভারতীয় ঔষধ ও অন্যান্য মালামালসহ পিকআপ জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ, অন্যান্য মালামালসহ ১টি পিকআপ জব্দ করেছে।


সোমবার (৪ মে) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন প্রকার ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রী-পিস ও ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়।


আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৮৮,৩৫,৮০০ টাকা। আটককৃত মালামাল কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com