
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ এপ্রিল) রাতেথানার ডাঙ্গাপাড়া রেলগেট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাউশগাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল বাবু (২০), একই এলাকার আজমল হোসেনের ছেলে সুমন বাবু (২২) ও লোহাচড়া গ্রামের ওয়াজেদ আলীর সিফাত হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন।
তিনি বলেন, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকের ব্যাটারি, জগ ও অন্যান্য মালামাল সহ তিন জনকে গ্রেফতার করা হয়। পরে আজ পুলিশের কার্যক্রম শেষে দুপুরের পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]