
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ২ জন আহত হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে বুড়িশ্বর ইউনিয়নের পাতাইরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ধরমন্ডল গ্রামের রফিকুল ইসলাম ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে মোটরসাইকেল আরোহী নাসিরনগর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অটোরিকশা চালক পালিয়ে যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]