৩-৪ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে কক্সবাজার বিমানবন্দর: প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৪ মে ২০২৬, ২০:৩৯
৩-৪ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে কক্সবাজার বিমানবন্দর: প্রতিমন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী তিন থেকে চার মাসের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।


সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত এক সেশন শেষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলোর উন্নয়ন ও কার্যকর ব্যবহারের জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটন খাতকে এগিয়ে নিতে কক্সবাজার, কুয়াকাটা ও অন্যান্য সম্ভাবনাময় স্থানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


তিনি জানান, দেশের বিমান বহরকে আধুনিক করতে ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে। পাশাপাশি অব্যবহৃত ৮-৯টি বিমানবন্দর সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনাও রয়েছে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভোলার মনপুরা দ্বীপকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।


এভিয়েশন খাতে দক্ষ জনবল তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জানান, নতুন পাইলট তৈরির জন্য একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া ও নীলফামারীতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


প্রতিমন্ত্রী আরও আশা প্রকাশ করেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং দেশের বিমান ও পর্যটন খাত নতুন গতি পাবে।


বিবার্তা/ফরহাদ/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com