কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৮:৫৩
কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।


এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর শাসনগাছার বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানা ও ডিবি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।


বিষয়টি নিয়ে দুপুর ১২টা থেকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও প্রতিবাদ জানিয়ে নগরীর শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন বিভিন্ন পরিবহণের চালক ও শ্রমিকরা। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, রেজাউল কাইয়ুমের বিরুদ্ধে কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তাকে উচ্চ পর্যায়ের নির্দেশে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেনি পুলিশ।


কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, এক অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে বিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তবে ওই অভিযোগ ভিত্তিহীন। পুলিশ জিজ্ঞাবাদ শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দিয়েছে।


এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, রাত ১২টার দিকে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমরা এসব বিষয় খতিয়ে দেখব।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com