সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ লাখ টাকা গাঁজা জব্দ
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০০:১০
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ লাখ টাকা গাঁজা জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি।


রবিবার (৩ মে) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ভারতীয় ১২০ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়।


আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত মাদক ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর মাদক ষ্টোরে জমা করা হবে।


উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com